Country

1 hour ago

Andaman And Nicobar Islands Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পন অনুভূত আন্দামানেও

Earthquake Of Magnitude 4.6 Hits Jammu and Kashmir's Baramulla
Earthquake Of Magnitude 4.6 Hits Jammu and Kashmir's Baramulla

 

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি : ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলা সোমবার ভোর ৫.৩৫ মিনিটে অনুভূত হয় কম্পন। সে সময়ে অধিকাংশ মানুষই ছিলেন গভীর ঘুমে। তবুও কম্পন অনুভূত হতেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তাঁরা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭। অন্যদিকে, এ দিনই মৃদু ভূমিকম্প হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, সোমবার ভোররাত ৩.৩১ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছে। যার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৬। এর কেন্দ্রস্থল ছিল নিকোবর অঞ্চলের ১০ কিলোমিটার গভীরে।

You might also like!