Game

1 hour ago

AFC Asian Cup 2027 qualifiers: এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্ব, মঙ্গলবার নিয়মরক্ষার ম্যাচে ভারত ও হংকং মুখোমুখি

India vs Hong Kong football, AFC Asian Cup 2027
India vs Hong Kong football, AFC Asian Cup 2027

 

কোচি, ৩১ মার্চ  : মঙ্গলবার কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের একটি নিয়মরক্ষার ম্যাচে ভারত হংকংয়ের সঙ্গে খেলবে। গোয়ায় অনুষ্ঠিত আগের গ্রুপ পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-২ গোলে হেরে বাছাইপর্বের দৌড় থেকে ছিটকে গেছে খালিদ জামিলের ভারতীয় দল। হংকংও এই প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে। একমাত্র গ্রুপ ‘সি’ থেকে সিঙ্গাপুরই আগামী বছরের টুর্নামেন্টের জন্য তাদের জায়গা নিশ্চিত করেছে। এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্বে মঙ্গলবার সিঙ্গাপুরও তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের। কেরলের কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারত ও হংকং ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে।

You might also like!