Country

1 hour ago

Nalanda Temple Stampede: নালন্দায় মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, আর্থিক সহায়তা ঘোষণা নীতীশের

8 dead in Nalanda temple stampede
8 dead in Nalanda temple stampede

 

পাটনা ও নালন্দা, ৩১ মার্চ : বিহারের নালন্দায় মা শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ মহিলা পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটে নালন্দার মাঘরা গ্রামের মা শীতলা মন্দিরে। পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১২ জন। প্রত্যেক মঙ্গলবার কয়েকশো পুণ্যার্থী নালন্দার শীতলা মন্দিরে পুজো দিতে যান। মঙ্গলবার অত্যধিক ভিড় হয়েছিল। লাইনে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি পড়ে যায়। তারপরেই পদপিষ্টের ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রের খবর।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সেখানে প্রচণ্ড ভিড় ছিল। মন্দিরের ভেতরে যাওয়ার মতো জায়গাও ছিল না। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েছিলেন। এ ছাড়া আর কিছুই ঘটেনি। অ্যাম্বুলেন্স আসতে অনেক দেরি হয়েছিল। কেন সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়নি? বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের নিকটাত্মীয়দের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে ৪ লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে (মোট ৬ লক্ষ টাকা) দেওয়ার ঘোষণা করেছেন তিনি।

You might also like!