Country

1 hour ago

Mahavir Jayanti special: ভগবান মহাবীরের আদর্শ বর্তমান বিশ্বেও প্রাসঙ্গিক, প্রধানমন্ত্রী

PM Modi extend greetings of Mahavir Jayanti
PM Modi extend greetings of Mahavir Jayanti

 

নয়াদিল্লি, ৩১ মার্চ : দেশবাসীকে মহাবীর জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, ভগবান মহাবীরের আদর্শ বর্তমান বিশ্বেও গভীরভাবে প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানান, "ভগবান মহাবীর জয়ন্তীর পবিত্র মুহূর্তে আন্তরিক শুভেচ্ছা। ভগবান মহাবীরের জীবন ও শিক্ষা সত্য, অহিংসা এবং করুণার পথকে আজও আলোকিত করে চলেছে।"

প্রধানমন্ত্রী আরও জানান, "ভগবান মহাবীরের আদর্শ আধ্যাত্মিকভাবে অনুপ্রেরণাদায়ক এবং আজকের বিশ্বেও গভীরভাবে প্রাসঙ্গিক। সাম্য ও দয়ার ওপর তাঁর জোর দেওয়া আমাদের সমাজের প্রতি সকলের সম্মিলিত দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।"

You might also like!