Game

1 hour ago

Miami Open 2026: মিয়ামি ওপেন ২০২৬, সরাসরি সেটে জিতে কোয়ার্টার ফাইনালে উঠলেন সাবালেঙ্কা

Aryna Sabalenka
Aryna Sabalenka

 

মায়ামি, ২৪ মার্চ : বিশ্বের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা সোমবার চিনের ঝেং কিনওয়েনকে সরাসরি সেটে হারিয়ে মিয়ামি ওপেন ২০২৬- এর কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন এবং এক বিরল ‘সানশাইন ডাবল’ অর্জনের পথে এগিয়ে চলেছেন। গত বছর প্রথমবারের মতো জেতা মায়ামি শিরোপা ধরে রাখার লক্ষ্যে থাকা সাবালেঙ্কা এক ঘণ্টা ২৫ মিনিটে ২০২৪ অলিম্পিক চ্যাম্পিয়ন ও ২৩তম বাছাই ঝেংকে ৬-৩, ৬-৪ গেমে সহজেই পরাজিত করেছেন।

চারবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সাবালেঙ্কা সেইসব অভিজাত মহিলা খেলোয়াড়দের দলে যোগ দেওয়ার চেষ্টা করছেন, যাঁরা একই বছরে ডব্লিউটিএ ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামি ওপেন উভয়ই জিতেছেন। এর আগে যে চারজন মহিলা এই কৃতিত্ব অর্জন করেছেন তারা হলেন— স্টেফি গ্রাফ ১৯৯৪ ও ১৯৯৬ সালে, কিম ক্লাইস্টার্স ২০০৫ সালে, ভিক্টোরিয়া আজারেঙ্কা ২০১৬ সালে এবং ইগা সোয়াটেক ২০২২ সালে। সাবালেঙ্কা কোয়ার্টার ফাইনালে অবাছাই আমেরিকান হেইলি ব্যাপটিস্টের মুখোমুখি হবেন। ব্যাপটিস্ট ২৫তম বাছাই ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

You might also like!