Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Bengal Weather Forecast: রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

Bengal Weather Forecast
Bengal Weather Forecast

 

কলকাতা, ২৩ মার্চ : দক্ষিণবঙ্গে দুর্যোগ অনেকটাই কমেছে। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির দাপট আগের চেয়ে কম। হাওয়া অফিস জানিয়েছে, তীব্রতা কমলেও সপ্তাহভর বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের মধ্যে স্বাভাবিকের কাছাকাছি ফিরতে পারে তাপমাত্রা। সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। শুক্রবার থেকে সেই সম্ভাবনা তৈরি হতে পারে বলে অনুমান আবহবিদদের।

তবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার পর্যন্ত এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে পূর্ব সিকিমে তুষারধসের সতর্কবার্তা থাকছে।

You might also like!