Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Bengal Weather Forecast: সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কালবৈশাখীরও সম্ভাবনা

Bengal Weather Forecast
Bengal Weather Forecast

 

কলকাতা, ২৫ মার্চ : সপ্তাহান্তে ফের বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। চলতি সপ্তাহের শেষের দিক থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। যদিও বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্রবার থেকে পরিবর্তন হবে এই পরিস্থিতির। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সপ্তাহের শেষ তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু জেলায় কালবৈশাখী পূর্বাভাস আছে।

তবে এই বৃষ্টিপাতের পরে গরমের থেকে বিশেষ একটা স্বস্তি পাওয়া যাবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বরং বৃষ্টিপাত ফলেও তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের যে জেলায় বৃষ্টিপাত বেশি হবে তা হল- হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি।

You might also like!