Entertainment

1 hour ago

Music Buzz: অবসর ঘোষণার পরও প্লেব্যাকে অরিজিৎ! ‘ভূত বাংলা’য় গান ঘিরে নতুন জল্পনা

Arijit Singh's new song Tu Hi Disda goes viral
Arijit Singh's new song Tu Hi Disda goes viral

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নতুন বছরের শুরুতেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। তবে তার পরেও একের পর এক ছবিতে তাঁর কণ্ঠ শোনা যাওয়ায় স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে তৈরি হয়েছিল বিভ্রান্তি। সম্প্রতি সেই জল্পনায় আরও ঘি ঢেলেছে আসন্ন ছবি ‘ভূত বাংলা’।

পরিচালক প্রিয়দর্শন-এর এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। ছবিটি মুক্তি পেতে চলেছে ১০ এপ্রিল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রোম্যান্টিক গান ‘তু হি দিসদা’, যেখানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। এর আগে গায়ক জানিয়েছিলেন, চলতি বছরে তাঁর বেশ কিছু গান মুক্তি পাবে, কারণ সেগুলি আগেই রেকর্ড করা হয়েছিল এবং একাধিক প্রোজেক্টে চুক্তিবদ্ধ থাকায় তিনি সরে দাঁড়াতে পারেননি। কিন্তু ইন্ডাস্ট্রি সূত্রে অন্য খবর—‘ভূত বাংলা’-র এই বিশেষ গানটি নাকি নিজে থেকেই গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।


শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থা বালাজি মোশন পিকচার্স এবং সুরকার প্রীতম-এর টিমের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন অরিজিৎ। গানটির সঙ্গে নিজের আবেগের মিল খুঁজে পেয়ে তিনি এতে কণ্ঠ দিতে আগ্রহী হন। তাঁর বিশ্বাস ছিল, এই গানে তিনি আলাদা অনুভূতি ও গভীরতা আনতে পারবেন। 

অবশ্য নেটমাধ্যমে অনেকে আবার মনে করছেন, প্রীতমের সুর হওয়ায় সেই প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি অরিজিৎ। সব মিলিয়ে, অবসর ঘোষণার পরেও তাঁর এই সিদ্ধান্ত নতুন করে আলোচনা তৈরি করেছে সঙ্গীতমহলে। এখন দেখার, ভবিষ্যতে সত্যিই প্লেব্যাক থেকে সম্পূর্ণ সরে দাঁড়ান কিনা, নাকি এমন বিশেষ প্রোজেক্টে আবারও শোনা যাবে তাঁর কণ্ঠ। 

You might also like!