Game

1 hour ago

Inter Miami Honours Messi: ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’

Inter Miami Honors Captain Messi
Inter Miami Honors Captain Messi

 

মায়ামি, ২৮ মার্চ : ইন্টার মায়ামির নতুন ন্যু স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে লিওনেল মেসির নামে। আর্জেন্টাইন মহাতারকাকে সম্মান জানাতে এই উদ্যোগ নিয়েছে মেজর লিগ সকারের ক্লাবটি। আমেরিকার ক্লাবটি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ন্যু স্টেডিয়ামের একটি অংশ ‘লিও মেসি স্ট্যান্ড’ হিসেবে উন্মোচন করা হবে। ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে মায়ামি তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৪ এপ্রিল, মেজর লিগ সকারের নিয়মিত মরসুমে অস্টিন এফসির বিপক্ষে।

You might also like!