
মুর্শিদাবাদ, ৩ ফেব্রুয়ারি : দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাওয়া, মাঝপথে বেরিয়ে আসা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় এই ঘটনাক্রমকে "নাটক" বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, দিল্লিতে মমতার নাটক দেখছে গোটা দেশ। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, এপ্রিলের পর তো মুখ কালো হবেই, দিল্লিতে গিয়ে সেই প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার নাটকের রাজনীতি সমগ্র দেশ দেখছে। তাঁর যাওয়ার সময় এসে গিয়েছে, তাই এসব নাটক করছেন।"
