Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 hour ago

WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর

Four Airports Planned For West Bengal
Four Airports Planned For West Bengal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘উড়ান ২.০’ প্রকল্পের আওতায় এল পশ্চিমবঙ্গ। রাজ্যে নতুন চারটি বিমানবন্দর চালুর লক্ষ্যে সোমবার নবান্নে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলার বিমান পরিষেবার পরিকাঠামো আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মউ স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর তৈরির জন্য প্রয়োজনীয় জমি দিতে আগের সরকার উদ্যোগ নেয়নি। তাঁর বক্তব্য, বর্তমানে রাজ্যের বিমান পরিষেবার উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে। পাশাপাশি কলকাতা থেকে ইউরোপ এবং ইংল্যান্ডের বিভিন্ন গন্তব্যে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানান মুখ্যমন্ত্রী। নতুন বিমানবন্দর এবং আন্তর্জাতিক বিমান পরিষেবার সম্প্রসারণের মাধ্যমে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। 

সোমবার নবান্নে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু। তিনি জানান, বাংলায় একাধিক বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। ২ বছরের মধ্যে রাজ্যে ৮টি বিমানবন্দর তৈরি হবে। এর জন্য রাজ্যকে সম্পূর্ণ সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার। বিমানবন্দরের জমি নিয়ে জটিলতা কাটাতে ও পরিকাঠামো উন্নয়নে রাজ্যের সঙ্গে কাজ করার বার্তা দেন তিনি। মন্ত্রী জানান, কেন্দ্র-রাজ্য সমন্বয়ে বিমানবন্দর উন্নয়নের কাজ হবে। রানওয়ে সংস্কার, টার্মিনাল বিল্ডিংয়ে নজর দেওয়া হবে। বিমানবন্দরের প্রযুক্তিগত দিক দেখবে কেন্দ্রীয় সরকার।  কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আর্জি, অযোধ্যা, তিরুপতি মন্দির-সহ অন্যান্য তীর্থক্ষেত্র বাংলার উড়ান পরিষেবার সঙ্গে যুক্ত করা হোক। শুধু অভ্যন্তরীণ পরিষেবাই নয়, আন্তর্জাতিক উড়ান নিয়েও গুরুত্বপূর্ণ আর্জি জানান তিনি। কলকাতা থেকে ইউরোপ ও ইংল্যান্ডে সরাসরি বিমান চালুর আবেদন জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও বাংলায় ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট তৈরিরও আবেদন জানান তিনি।

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আলিপুরদুয়ারের হাসিমারা সিভিল এনক্লেভ এবং পশ্চিম মেদিনীপুরের কালাইকুন্ডায় এই চারটি বিমানবন্দর নতুন করে চালু করার সিদ্ধান্ত নেন বিজেপি সরকার। গোটা বাংলাকে আকাশপথে জুড়তে নেওয়া হয় উদ্যোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে বালুরঘাট বিমানবন্দর ঘুরে দেখেছেন। দ্রুত এই বিমানবন্দর চালুর বিষয়ে প্রশাসনিক বৈঠক সেরেছেন। এমনকী রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও বাকি বিমানবন্দরগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী সেই সময়েই জানিয়েছিলেন, কেন্দ্রের উড়াল প্রকল্পে এই বিমানবন্দরগুলিকে চালু করা হবে। এবার নবান্নে এই ৪ বিমানবন্দর তৈরির জন্য মউ স্বাক্ষর হল।  

You might also like!