
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি : রাজধানী দিল্লিতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ উভয় তাপমাত্রায় বাড়ছে। অনুভূত হচ্ছে গরম। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, ২ মার্চের পর রাজধানী দিল্লির আবহাওয়ায় পরিবর্তন দেখা যেতে পারে। ওই সময়ে আকাশ আংশিক মেঘলা থাকবে, একইরকম আবহাওয়া থাকবে পরবর্তী কয়েকদিন। তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস রয়েছে দিল্লিতে। আইএমডি জানিয়েছে, আগামী ৫ থেকে ৬ দিন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। পাশাপাশি আগামী দু-এক দিন পশ্চিম হিমালয় অঞ্চল, অরুণাচল প্রদেশ, কেরালাম, মাহে এবং লাক্ষাদ্বীপে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
