Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Mallikarjun Kharge:সংবিধান নিয়ে সংসদে দুই দিনের আলোচনা হওয়া উচিত : মল্লিকার্জুন খাড়গে

Mallikarjun Kharge
Mallikarjun Kharge

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সংবিধান নিয়ে সংসদে দুই দিনের আলোচনা হওয়া উচিত। এমনটাই দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি জানিয়েছেন, সংসদে সংবিধান নিয়ে দুই দিনের আলোচনা চেয়ে লোকসভার অধ্যক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছেন রাহুল গান্ধী এবং তিনি নিজে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে লিখিতভাবে জানিয়েছেন।

সংবিধান দিবস উদযাপন প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "সংবিধান দিবস আগেও যেমন পালিত হতো, এখনও পালিত হচ্ছে এবং আমরা চাই, এটা নিয়ে দু'দিনের আলোচনা হোক যাতে মানুষ সংবিধানের গুরুত্ব, নিজেদের মৌলিক অধিকার, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, সাম্য সম্পর্কে জানতে পারে। আমরা সংসদের মাধ্যমে জনগণকে এসব বিষয় ব্যাখ্যা করতে পারি, এজন্য আমরা চিঠি দিয়েছি এবং সংসদে দুই দিনের আলোচনার দাবিও জানিয়েছি।

You might also like!