Breaking News
 
West Bengal Government: রেশন, আমফান, মিড ডে মিলসহ একাধিক প্রকল্পে তদন্ত, বিশেষ কমিশন গড়ল রাজ্য সরকার July 21 Martyrs' Day: ভিক্টোরিয়া হাউসে সভার আবেদন খারিজ, ২১ জুলাইয়ের কালীঘাট তৃণমূলের কর্মসূচি নিয়ে নতুন মোড় হাইকোর্টে Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে

 

West Bengal

4 months ago

Bhangar Child died: ভাঙড়ে বিস্ফোরণে আহত নাবালকের মৃত্যু, এখন দু'জন হাসপাতালে চিকিৎসাধীন

The family of the deceased minor is in tears.
The family of the deceased minor is in tears.

 

ভাঙড়, ২৫ ফেব্রুয়ারি : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে রাস্তায় কেমিক্যাল ভর্তি ড্রামের বিস্ফোরণে আহত আরও এক নাবালকের মৃত্যু। এম আর বাঙ্গুর হাসপাতালের বার্ন ইউনিটে বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো ভাঙড় বিস্ফোরণে দগ্ধ ৮ বছরের সাদিকুল আহমেদের। বাকি দু’জন এখনও চিকিৎসাধীন। কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ ঘটায় পুড়ে গিয়েছিল সাদিকুলের শরীরের ৯৫ শতাংশ।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ভাঙড়ের খড়গাছি চাঁদপুর এলাকায় বাড়ির সামনে রাস্তা সারাইয়ের জন্য রাখা কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ হয়। সাদিকুল ও আরও তিনজন আহত হয়েছিল। ক্যানিং পূর্ব বিধানসভার ঘটকপুকুর থেকে মধ্য খড়গাছি এলাকায় কেমিক্যাল বোঝাই ড্রাম ফেটে দুর্ঘটনা ঘটেছিল ওই দিন। ওই এলাকায় প্রায় ৭ কিলোমিটার রাস্তা মেরামতির কাজ চলছিল। রাস্তার পাশেই ছিল ২০০ লিটার লাইট ডিজেল অয়েল (এলডিও) ভর্তি একটি ড্রাম। এই রাসায়নিক দিয়ে পিচ ও অ্যাসফাল্টকে গলিয়ে কাজ হয়। খড়গাছি এলাকায় ওই ড্রামগুলির পাশেই খেলা করছিল চারটি শিশু।

You might also like!