Country

2 hours ago

Snowfall Forecast Himachal: হিমাচলে ফের বদলাবে আবহাওয়া, ২৭-২৮ ফেব্রুয়ারি বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস

Himachal Pradesh Snowfall Forecast
Himachal Pradesh Snowfall Forecast

 

শিমলা, ২৫ ফেব্রুয়ারি : হিমাচল প্রদেশে ফের বদলাবে আবহাওয়া। ২৭-২৮ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। নতুন করে এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ২৭-২৮ ফেব্রুয়ারি হিমাচলের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কিন্নর, চাম্বা, লাহুল-স্পিতিতে বৃষ্টি ও তুষারপাত প্রত্যাশিত। বৃষ্টির সম্ভাবনা বেশি সমতলে, উঁচু পাহাড়ে হবে তুষারপাত। আগামী কয়েকদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচেই। তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। হিমাচলের বাকি জেলাগুলির আবহাওয়া থাকবে শুষ্ক।

You might also like!