Entertainment

2 hours ago

Upcoming Film Buzz: ‘ককটেল ২’-এ চমক! বিয়ের আগে রশ্মিকার ‘রিল’ জীবনে সমকাম প্রেমের গুঞ্জন

Kriti Sanon &  Rashmika Mandana
Kriti Sanon & Rashmika Mandana

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরই ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে ব্যক্তিগত পরিসরে বিয়ে করতে চলেছেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা— এমন খবরেই সরগরম ছিল বিনোদন দুনিয়া। আমন্ত্রণপত্র ফাঁস হওয়ায় বিয়ের প্রস্তুতি নিয়েও জোর চর্চা চলছে। তবে এই আবহের মাঝেই নতুন করে আলোচনায় উঠে এল রশ্মিকার আসন্ন সিনেমা।

শোনা যাচ্ছে, তাঁর পরবর্তী হিন্দি ছবি ‘ককটেল ২’-এ এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রীকে। ইন্ডাস্ট্রি সূত্রে কানাঘুষো, ছবিতে নাকি কৃতী শ্যানন-এর সঙ্গে সমকাম প্রেমের সম্পর্কে জড়াবেন রশ্মিকা। এমনকি, তাঁদের ‘সমকামী দম্পতি’ হিসেবেও দেখানো হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। গল্পে তৃতীয় ব্যক্তির ভূমিকায় থাকছেন শাহিদ কাপুর।


পরিচালক হোমি আদাজানিয়া সম্প্রতি শুটিংয়ের শেষ দিনের একটি দলীয় ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেই চর্চা আরও জোরালো হয়। সেই ছবিতে একসঙ্গে ফ্রেমবন্দি কৃতী, রশ্মিকা ও শাহিদ। এরপরই শোনা যায়, আধুনিক সম্পর্কের জটিলতা এবং সমকাম প্রেমের প্রেক্ষাপটে ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে। যদিও নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে পুরো বিষয়টাই রয়ে গিয়েছে জল্পনার স্তরে। তবে সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের সেপ্টেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ককটেল ২’। এখন দেখার, পর্দায় এই নতুন রসায়ন দর্শকমন্ডলী কতটা সাদরে গ্রহণ করেন।  


You might also like!