
বিশাখাপত্তনম, ১৮ ফেব্রুয়ারি : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ইন্টারন্যাশানাল ফ্লিট রিভিউ, আইএফআর ২০২৬-এ অংশগ্রহণ করেন। ভারতীয় নৌবাহিনী আয়োজিত আইএফআর ২০২৬-এ শতাধিক দেশ তাঁদের যুদ্ধ জাহাজ, সাবমেরিন, বিমান এবং প্রতিনিধি দল নিয়ে অংশগ্রহণ করেছে।
সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে, রাষ্ট্রপতি মুর্মু আনুষ্ঠানিকভাবে এদিন ভারতের নৌশক্তি এবং সামুদ্রিক সক্ষমতার নিদর্শন হিসাবে এই নৌ প্রদর্শনী প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার সন্ধ্যায় বিশাখাপত্তনমে পৌঁছন। সেখানে রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির, উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ, বিশাখাপত্তনমের সাংসদ এম. শ্রীভারত প্রমুখ।
