Breaking News
 
SSKM Hospital: এসএসকেএম হাসপাতালে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার

 

Country

1 year ago

Pm Narendra Modi: মঙ্গল মুন্ডার প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Narendra Modi
Narendra Modi

 

রাঁচি, ২৯ নভেম্বর : জনজাতি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি ভগবান বিরসা মুণ্ডার বংশধর মঙ্গল মুন্ডা বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভগবান বিরসা মুন্ডার বংশধর মঙ্গল মুন্ডা জির প্রয়াণে গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্যই নয়, ঝাড়খণ্ডের জনজাতি সমাজের জন্যও এক অপূরণীয় ক্ষতি। ঈশ্বর তাঁর পরিবারকে শক্তি দিন। ওম শান্তি!

উল্লেখ্য, মঙ্গল মুন্ডা বৃহস্পতিবার গভীর রাতে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (রিমস)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খুন্তির উলিহাতু গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রসঙ্গত, ২৫ নভেম্বর মঙ্গল মুন্ডা পথ দুর্ঘটনায় আহত হন। তাঁর মাথায় গুরুতর জখম ছিল। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রিমসে নিয়ে আসা হয়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে তিনি প্রয়াত হন।

You might also like!