Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

1 year ago

S Jaishankar: রোমে ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের

Jaishankar
Jaishankar

 

নয়াদিল্লি ও রোম, ২৫ নভেম্বর : ভারতের বিদেশমন্ত্রী ডঃভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ইতালির রাজধানী রোমে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, রোমে ভারতীয় এবং ভারতের বন্ধুদের সঙ্গে আলাপচারিতা খুব ভালো ছিল। রবিবার তিনি সেখানে ভারতীয় দূতাবাসের নতুন কার্যালয়ও উদ্বোধন করেন।

উল্লেখ্য, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রবিবার থেকে তিন দিনের ইতালি সফরে গেছেন। জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের অঙ্গ হিসেবে এক আউটরিচ সেশনে যোগ দিতে এস জয়শঙ্করের এই ইতালি সফর।

প্রসঙ্গত, এই বৈঠকে ভারত অতিথি দেশ হিসেবে যোগ দিচ্ছে। বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে এস জয়শঙ্করের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। সফর চলাকালীন তিনি রোমে দশম ভূমধ্যসাগরীয় আলোচনাচক্রে যোগ দেবেন। ইতালির বিদেশ এবং আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত মন্ত্রকের উদ্যোগে এই আলোচনাচক্রের আয়োজন করেছে ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজ।

You might also like!