Breaking News
 
Kolkata Police Commissioner Ajay Kumar Nanda :কেন্দ্রীয় বাহিনী না কি রাজ্য পুলিশ—ভোটের ময়দানে শেষ কথা কে? খোলসা করলেন নতুন সিপি Mamata Banerjee: ‘বাংলার অস্মিতা রক্ষার লড়াই’, প্রার্থী ঘোষণার আগে বিজেপিকে জিরো গোল দেওয়ার হুঁশিয়ারি মমতার TMC Candidate List: বিজেপির ১৪৪-এর জবাবে মমতার ২৯১! হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে প্রার্থী তালিকায় বড় সারপ্রাইজ তৃণমূলের Darjeeling: বিজেপিকে রুখতে পাহাড়ে ‘মোর্চা’র হাত ধরল ঘাসফুল! বিধানসভা ভোটের আগে পাহাড়ের রাজনীতিতে নতুন মোড় West Bengal Assembly Election:শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ‘ওয়ান টু ওয়ান’ নজরদারি! বাংলার প্রতিটি আসনে আলাদা চোখ রাখছে নির্বাচন ভবন Assembly Election 2026: বিধানসভা নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে বড় রদবদল,কমিশনের পদক্ষেপে রাজ্য প্রশাসনে চাঞ্চল্য

 

kolkata

1 year ago

Kolkata: যে কোনও ধর্মের ওপর আক্রমণ হলেই আমরা নিন্দা করি : মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ২৮ নভেম্বর : যে কোনও ধর্মের উপর আক্রমণ হলেই আমরা তার নিন্দা করি। বৃহস্পতিবার বিধানসভায় এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, "ইসকনের বিষয়টি আন্তর্জাতিক বিষয়, এক্ষেত্রে কেন্দ্র সিদ্ধান্ত নেয়।" মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছেন, "আমাদের সকল ধর্মকে নিয়ে চলতে হয়, আমরা সকল ধর্মকে সন্মান করি, কোনও ধর্মের বিরুদ্ধে আক্রমণ অন্যায় হলেই প্রতিবাদ করি।"

প্রশ্নোত্তর পর্বে যোগদান করতে বৃহস্পতিবার বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বাংলাদেশ ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমরা চাই না কোনও ধর্মের ক্ষতি হোক। আমি এখানে ইসকনের সঙ্গে কথা বলেছি। যেহেতু এটি অন্য দেশের বিষয়, তাই কেন্দ্রীয় সরকারের উচিত প্রাসঙ্গিক ব্যবস্থা নেওয়া। এই বিষয়ে আমরা তাঁদের (কেন্দ্রীয় সরকার) সঙ্গেই আছি।"

You might also like!