Breaking News
 
Kolkata Police Commissioner Ajay Kumar Nanda :কেন্দ্রীয় বাহিনী না কি রাজ্য পুলিশ—ভোটের ময়দানে শেষ কথা কে? খোলসা করলেন নতুন সিপি Mamata Banerjee: ‘বাংলার অস্মিতা রক্ষার লড়াই’, প্রার্থী ঘোষণার আগে বিজেপিকে জিরো গোল দেওয়ার হুঁশিয়ারি মমতার TMC Candidate List: বিজেপির ১৪৪-এর জবাবে মমতার ২৯১! হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে প্রার্থী তালিকায় বড় সারপ্রাইজ তৃণমূলের Darjeeling: বিজেপিকে রুখতে পাহাড়ে ‘মোর্চা’র হাত ধরল ঘাসফুল! বিধানসভা ভোটের আগে পাহাড়ের রাজনীতিতে নতুন মোড় West Bengal Assembly Election:শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ‘ওয়ান টু ওয়ান’ নজরদারি! বাংলার প্রতিটি আসনে আলাদা চোখ রাখছে নির্বাচন ভবন Assembly Election 2026: বিধানসভা নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে বড় রদবদল,কমিশনের পদক্ষেপে রাজ্য প্রশাসনে চাঞ্চল্য

 

West Bengal

1 hour ago

Darjeeling: বিজেপিকে রুখতে পাহাড়ে ‘মোর্চা’র হাত ধরল ঘাসফুল! বিধানসভা ভোটের আগে পাহাড়ের রাজনীতিতে নতুন মোড়

Anit Thapa | mamata banerjee
Anit Thapa | mamata banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, উত্তরবঙ্গের পাহাড়ে এবারও তাঁর প্রধান ভরসা অনীত থাপার দল ভারতীয় গোরখা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM)। পাহাড়ের তিনটি আসন— দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং—মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এই বন্ধু দলকে ছেড়ে দিয়েছেন। এই তিন জেলায় তৃণমূল কোনও প্রার্থী না দিয়ে বরং অনীত থাপার প্রার্থীদেরই পূর্ণ সমর্থন জানাবে।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দলের প্রার্থী তালিকা প্রকাশ করলেন।

প্রার্থী তালিকা প্রকাশের আগে তৃণমূল নেত্রী বিজেপি ও নির্বাচন কমিশনকে ফের আক্রমণ করেন। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবার ২৯১টি আসনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। দার্জিলিংয়ে অনিত থাপার দলকে পাহাড়ের তিনটি আসন লড়াইয়ের জন্য ছেড়ে দেওয়া হল। কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং এই তিনটি বিধানসভা আসনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে সমর্থন করবে তৃণমূল। প্রসঙ্গত, নির্বাচন কমিশন রাজ্যে ভোট ঘোষণার পরই তিন আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছিলেন অনীত থাপা। সেই ঘটনার পরই পাহাড়ের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল। বিজেপির বিরুদ্ধে অনীত থাপার দল একাই লড়বে? প্রার্থী না দিয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে সমর্থন করবে তৃণমূল?

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা আত্মবিশ্বাসী, আমরা জিতব। ওরা বসন্তের কোকিল। আমরা মানুষের সঙ্গে ৩৬৫ দিন থাকি।” যাঁদের প্রার্থী করা গেল না, তাঁরা যেন ভুল না বোঝেন। তাঁদের দলের অন্য কাজে নিযুক্ত দেওয়া হবে। সেই কথা জানিয়েছেন দলনেত্রী। গত কয়েক দশক ধরেই পাহাড়ের রাজনীতিতে একাধিক সমীকরণ বদল হয়েছে। পাহাড়ের রাজনীতিতে একাধিক মুখও উঠে এসেছে। বিমল গুরুং পরবর্তী সময়ে এই মুহূর্তে পাহাড়ে নেতৃত্বের মুখ অনীত থাপা। পাহাড়ে জিটিএ-সহ দার্জিলিং পুরসভা দখলে রয়েছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার। পাহাড়ে উন্নয়নের কাজ চলছে তাঁদের হাত ধরেই। রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে অনীত থাপাও কাজ করতে ইচ্ছুক।

অনীত থাপা রবিবারই পাহাড়ের তিন কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। দার্জিলিং বিধানসভা কেন্দ্র থেকে বিজিপিএমের প্রার্থী বিজয়কুমার রাই। কালিম্পংয়ে ফের প্রার্থী হচ্ছেন গতবারের বিধায়ক রুদেন সদা লেপচা। কার্শিয়াংয়ে প্রার্থী হচ্ছেন অমর লামা। সদস্যদের মতামত নিয়েই এই প্রার্থী বাছাই বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

You might also like!