Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Technology

2 years ago

Maruti Brezza-কে পিছনে ফেলে দেশের 1 নম্বর SUV হল Tata Nexon, বিক্রিতে বাজিমাত টাটাদের

Maruti Brezza
Maruti Brezza

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনতুন লঞ্চ হয়েছে Tata Nexon Facelift। ভোল বদলে গাড়িটি নতুন অবতারে হাজির করেছে টাটা মোটরস। আর তাতেই বাজিমাত সংস্থার। বিক্রির পরিসংখ্যান বলছে, অক্টোবর মাসে সবথেকে বেশি এই গাড়ি বিক্রি হয়েছে। দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। সংস্থার সাব-কম্প্যাক্ট SUV Brezza বিক্রিতে দ্বিতীয় নম্বরে জায়গা করে নিয়েছে।

Maruti Suzuki Brezza বেস্ট সেলিং কম্প্যাক্ট SUV

গত মাসে, Brezza গাড়িটির মোট 15,765 ইউনিট বিক্রি হয়েছে। এটি আবার ফেব্রুয়ারিতে সর্বাধিক বিক্রি হওয়া গাড়ির তালিকার পঞ্চম স্থান দখল করেছে। বর্তমানে সাব-ফোর মিটার কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে 30% মার্কেট শেয়ার নিজের দখলে রেখেছে মডেলটি।

তালিকার দ্বিতীয় স্থান জুড়ে রয়েছে অন্যতম বেস্ট সেলিং কম্প্যাক্ট এসইউভি Tata Nexon। আগের মাসে মোট 14,396 জন গ্রাহক এই গাড়ি নিজের গ্যারেজে যুক্ত করেছেন। সর্বাধিক বিক্রিত প্রথম দশটি প্যাসেঞ্জার ভেহিকেলের তালিকায় জায়গা পেয়েছে এটিও।

ভারতে অটোমোবাইলের ব্যবসায় নবাগত হওয়া সত্ত্বেও এসইউভি গাড়ি বিক্রিতে Kia-র সোনায় সোহাগা। গত মাসে সংস্থার Seltos ও Sonet গাড়ি দুটির বিপুল চাহিদা দেখা গেছে। তৃতীয় স্থানে তাই বিরাজমান Kia Sonet। আগের মাসে 9,102টি সনেট বেচেছে কিয়া। বেস্ট সেলিং কম্প্যাক্ট এসইউভির লিস্টে চতুর্থ ও পঞ্চম স্থানের দখলদার যথাক্রমে Hyundai Venue (8,933 ইউনিট) ও Mahindra XUV300 (4,218 ইউনিট)।


You might also like!