Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

10 months ago

Earthquake in Bangladesh: বাংলাদেশে ভূকম্পন, ক্ষয়ক্ষতির খবর নেই

5.7-magnitude earthquake in Bangladesh
5.7-magnitude earthquake in Bangladesh

 

ঢাকা, ২১ নভেম্বর : কলকাতার সঙ্গে কেঁপে উঠল ঢাকাও। শুক্রবার সকালে ভূমিকম্পের জেরে বাংলাদেশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্রের খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের নরসিংদীর কিছু কিলোমিটার দূরে। ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার প্রভৃতি জনপদ। আতঙ্কে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পটির মাত্রা ৫.৭ ছিল।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। এতে রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দূরে। সেদেশের আবহাওয়া দফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে থাকুন। উল্লেখ্য, এর আগে, চলতি বছরের ৫ মার্চ বাংলাদেশের রাজধানী ঢাকাতে ভূমিকম্প অনুভূত হয়েছিলো৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.৬।

You might also like!