Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

kolkata

2 months ago

Mamata Banerjee On SIR: বিএলওদের দুর্দশা, ভুলভ্রান্তি ও ভোটার বঞ্চনার আশঙ্কা, কমিশনকে চিঠি মমতার !

Mamata Banerjee On SIR
Mamata Banerjee On SIR

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া স্থগিত করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি বিএলওদের দুর্দশা এবং অপর্যাপ্ত পরিকাঠামোর বিষয় তুলে ধরেছেন এবং বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে এমন গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়, যার ফলে ভুলভ্রান্তি হবে এবং সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন। একইসঙ্গে জাতীয় নির্বাচন কমিশন ও সিইও দপ্তরের কার্যপ্রণালীকে তিনি কঠোরভাবে সমালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে সাহায্য না করা বা সময়সীমা না বাড়ানো, বিশেষ করে কলকাতার সিইও দপ্তরের আচরণ, ‘ভয়’ প্রদর্শন করছে। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বিএলওদের শোকজ করা হচ্ছে এবং কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, কমিশন মাঠের বাস্তবতা উপলব্ধি করতে অস্বীকার করছে।

এসআইআর প্রক্রিয়ায় বিপুল কাজের চাপে ইতিমধ্যে রাজ্যে এক বিএলও মৃত্যুর অভিযোগ উঠেছে। আরও একাধিক বিএলও অসুস্থ বলে খবর। এছাড়া প্রক্রিয়া শুরু হওয়া ইস্তক প্রায় প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও প্রান্ত থেকে আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবেই একের পর এক ঘটনায় উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে আগেই সমাজ মাধ্যমে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সে কথা উল্লেখ করে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি আরও লিখছেন, বাংলায় এসআইআর পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছে। যেভাবে আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তা খুবই বিপজ্জনক। তবে বিএলওদের যে সবথেকে বেশি চাপের মধ্যে কাজ করতে হচ্ছে তাও চিঠিতে তুলে ধরেন প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব থেকে শুরু করে একাধিক বিষয়কেও চিঠিতে তুলে ধরেন তিনি। 

মুখ্যমন্ত্রীর উদ্বেগ, বিএলওদের প্রবল চাপের মধ্যে কাজ করার কারণে ৪ ডিসেম্বরের মধ্যে সমস্ত বিধানসভার ভোটার তথ্য আপলোড করা সম্ভব হবে কি না। এছাড়া, চরম চাপের ফলে ভুল বা অসম্পূর্ণ ফর্ম জমা পড়ার সম্ভাবনা রয়েছে। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, এমন পরিস্থিতিতে প্রকৃত ভোটারদের ভোটাধিকারও বঞ্চিত হতে পারে। তাই মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানান এবং একই সঙ্গে এসআইআর প্রক্রিয়া স্থগিত করার আবেদনও করেন চিঠির মাধ্যমে। 




You might also like!