Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

3 months ago

Garia Vandalism: গড়িয়া নবদুর্গা পুজা কমিটির অফিসে ভাঙচুর, নগদ লোপাটের অভিযোগ

Garia Nabodurga Puja Committee office
Garia Nabodurga Puja Committee office

 

কলকাতা, ৬ ফেব্রুয়ারি : গড়িয়া নবদুর্গা পুজা কমিটির অফিসে ভাঙচুরের ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়। অভিযোগ, শুক্রবার সকালে অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুজা কমিটি সূত্রে জানা গিয়েছে, অফিসের আলমারি ভেঙে নগদ টাকা লোপাট করা হয়েছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। পুজো কমিটির তরফে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

কলকাতার অন্যতম প্রাচীন ও বড় গড়িয়া নবদুর্গা পুজা কমিটির অফিসে চাঞ্চল্যকর ভাঙচুরের ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, শুক্রবার সকালে অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুজা কমিটি সূত্রে জানা গিয়েছে, অফিসের আলমারি ভেঙে নগদ টাকা লোপাট করা হয়েছে। শুধু ভাঙচুরই নয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে অমিত গাঙ্গুলির বিরুদ্ধে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অমিত গাঙ্গুলি। একই সুরে অভিযোগ মানতে নারাজ তাঁর সহযোগী সন্দীপ প্রামানিকও। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গড়িয়া নবদুর্গা পুজা কমিটির পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

You might also like!