Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

3 months ago

2nd Hooghly Bridge Closed: এই রবিবারও চলবে রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

2nd Hooghly Bridge ( Vidyasagar Setu)
2nd Hooghly Bridge ( Vidyasagar Setu)

 

কলকাতা, ৭ ফেব্রুয়ারি : রক্ষণাবেক্ষণ ও কেবল তার লাগানোর জন্য গত কয়েক মাসে সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। এই রবিবারও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে এই গুরুত্বপূর্ণ সেতুতে। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সেতু মেরামতের কাজ হবে। বিয়ারিং-সহ একাধিক গুরুত্বপূর্ণ অংশের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। নিরাপত্তার স্বার্থে যান চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। সেতু বন্ধ থাকার সময় বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন।

You might also like!