Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

3 months ago

Golpark clash: সোনা পাপ্পু এখনও অধরা, গোলপার্কে গন্ডগোলের ঘটনায় ধৃত বেড়ে ১৪

Kolkata's Golpark clash (Symbolic picture)
Kolkata's Golpark clash (Symbolic picture)

 

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : গোলপার্কের কাছে পঞ্চাননতলা এলাকায় অশান্তির ঘটনায় ধৃত আরও ৪। তবে এখনও অধরা কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু। এর আগে এই গন্ডগোলের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে হল ১৪। তবে মূল অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু এখনও অধরা। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রবিবার কলকাতায় রবীন্দ্র সরোবর থানা এলাকার গোলপার্কে কাঁকুলিয়া রোডে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সোনা পাপ্পুর দলবলই এলাকায় এসে গন্ডগোল পাকাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। রবিবার রাতের গন্ডগোলে রবীন্দ্র সরোবর থানায় এখনও পর্যন্ত তিনটি এফআইআর রুজু হয়েছে।

You might also like!