Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Life Style News

1 month ago

Lifestyle News: বিদ্যুৎ খরচ শূন্য! রুম হিটার ছাড়াই ঘর থাকবে গরম, মেনে চলুন কয়েকটি প্রাকৃতিক টিপস

Keep Your Room Cozy Without Using Electricity
Keep Your Room Cozy Without Using Electricity

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের দাপট ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দুপুরে মিষ্টি কমলালেবুর রোদ আর রাত বাড়লেই কনকনে ঠান্ডা হাওয়ার কামড়ে অস্বস্তিকর হয়ে উঠছে পরিবেশ। এমন সময়ে ঘর গরম রাখতে অনেকেই রুম হিটারের উপর ভরসা করেন। কেউ আবার শৌখিনভাবে ফায়ারপ্লেসের আগুনে উষ্ণতা পেতে চান। তবে রুম হিটার বা ফায়ারপ্লেস না থাকলেও চিন্তার কারণ নেই—কিছু প্রাকৃতিক ও সহজ উপায়েই ঘরের উষ্ণতা ধরে রাখা সম্ভব।

ঘর গরম রাখার প্রাকৃতিক উপায়:

১। ঘরের জানালা দিয়ে রোদ ঢোকার সম্ভবনা থাকলে দিনের বেলা রোদ থাকা পর্যন্ত ঘরের জানালা খুলে রাখুন। এতে পর্যাপ্ত রোদ ঘরে ঢুকলে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব কেটে যায় অনেকাংশে। তবে রোদ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘরের জানালা বন্ধ করে দেবেন। ব্যবহার করবেন জানালা-দরজায় মোটা পর্দা। মাথায় রাখবেন ঘরের জানালার পর্দা যত মোটা হবে তত শীতের ঠান্ডা হাওয়া কম ঢুকবে ঘরে।

২। চেষ্টা করুন ঘরে আসবাবপত্র রাখার। ঘর ফাঁকা রাখলে কিন্তু তা ঠান্ডা হওয়ার সম্ভবনা থাকে বেশি। সঙ্গে আলো জ্বেলে রাখার চেষ্টা করুন। এতে খানিক ঘর গরম থাকবে।

৩। ঘরের মেঝেতে শীতকালে পা রাখা দায়। ঠান্ডা মেঝেকে তাই কয়েকমাস টাটা বলুন। মেঝেতে পেতে নিন পাট বা নারকেল দড়ি দিয়ে তৈরি কার্পেট বা ম্যাট। এতে ঘরের ঠান্ডা খানিক এড়ানো যাবে।

৪। দরজা অথবা জানালায় ফাঁকা অংশ থাকলে তা দিয়ে ঠাণ্ডা হাওয়া ঘরে ঢুকে অসুবিধা তৈরি করতে পারে সেক্ষেত্রে এই সমস্যা এড়াতে পুরনো খবর কাগজ ব্যবহার করতে পারেন। পুরনো খবরের কাগজ রোল করে নিয়ে দরজা-জানালার ফাঁকা অংশে আটকে দিন।

৫। রুম হিটার ছাড়া ঘর গরম রাখতে আরও একটি বিষয় ভীষণভাবে উপকার করে তা হল দেশজ কিছু জিনিস। যেমন রাজাই, খাদি কিংবা পুরনো কাপড় দিয়ে বানানো বালাপোশ বা কম্বল খানিক শীত থেকে আরাম দিতে পারে। এই প্রতিটা জিনিস এমনভাবেই পুরনো পদ্ধতি মেনে বানান হয় যে তা শীত আটকাতে ভীষণ উপকারী।

তাই শীতের রাতে ঘুম নষ্ট হওয়ার ভয় নেই—রুম হিটার না থাকলেও চিন্তা করতে হবে না। জমাট শীতেও এই পদ্ধতি মেনে সহজেই উষ্ণতা ধরে রাখতে পারবেন।

You might also like!