West Bengal

1 month ago

Rain in Howrah: নাগাড়ে বৃষ্টির সঙ্গে যানজট, হাওড়ায় নাজেহাল নিত্যযাত্রীরা

Commuters plagued by traffic jams
Commuters plagued by traffic jams

 

হাওড়া, ১০ জুলাই : বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি। শুক্রবার সকালেও একই জল-ছবি হাওড়ায়। এর ওপর আবার এদিন সকাল থেকেই সাঁতরাগাছিতে দীর্ঘ যানজট। এমনিতেই এখানে নতুন সেতুর কাজের জেরে রাস্তা বেহাল বলে অভিযোগ নিত্যযাত্রীদের। খানাখন্দে ভরা রাস্তা, তার উপরে এদিনের একটানা বৃষ্টির সঙ্গে দীর্ঘ যানজটে নাকাল নিত্যযাত্রীরা। লম্বা গাড়ির সারি। ঠায় দাঁড়িয়ে বাস ও অন্যান্য গাড়ি। জানা গেছে, রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয় হাওড়ার বেশ কিছু নীচু এলাকা। পুরসভা সূত্রে খবর, পাম্পিং স্টেশনগুলি সক্রিয় রাখা হয়েছে। তবে যানজট ও জলজমা, জোড়া ফলায় শুক্রবার সকালে চরম দুর্ভোগে পড়লেন নিত্যযাত্রীরা।

You might also like!