Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

1 week ago

Minakshi Mukherjee: ডিম-হামলার পর ক্ষোভে ফুঁসছেন মীনাক্ষী, ‘আগে গ্রেপ্তার, তারপরই এগোব’—কোচবিহারে উত্তেজনা

Attack on Minakshi's car in Cooch Behar
Attack on Minakshi's car in Cooch Behar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রশাসনের কড়া সতর্কতা এবং শাসকদলের শীর্ষ নেতৃত্বের বারবার আবেদন সত্ত্বেও রাজনৈতিক মঞ্চে থামছে না ‘ডিম-থেরাপি’। এবার সেই ঘটনার শিকার হলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মঙ্গলবার সকালে কোচবিহারের শীতলকুচিতে তাঁর কনভয়ের উপর পরপর ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। আচমকা এই হামলায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নামলেও, ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। ক্ষুব্ধ মীনাক্ষী নিজে সেই ভিডিও করে পুলিশের কাছে কড়া ভাষায় দাবি জানালেন, ‘‘আগে পুলিশ গ্রেপ্তার করুক। তারপর দেখা যাবে। আমার অপরাধটা কী? রাস্তায় কি বেরনো যাবে না?”মঙ্গলবার শীতলকুচিতে মৃত এক সিপিএম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখান ফেরার পথে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ।

You might also like!