
উজ্জ্বয়িনী, ৬ জুলাই : টানা বৃষ্টিতে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে বাড়ছে শিপ্রা নদীর জলস্তর। উজ্জ্বয়িনীর রাম ঘাটের কাছে অবস্থিত মন্দিরগুলি আংশিকভাবে জলমগ্ন হয়ে পড়েছে। গত তিন-চার দিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে সোমবার শিপ্রা নদীর জলস্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে রাম ঘাটের তীরে অবস্থিত বেশ কয়েকটি মন্দির জলমগ্ন হয়ে পড়ে। রবিবার থেকে উজ্জ্বয়িনীতে বৃষ্টিপাত থেমে গেলেও পার্শ্ববর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর জলস্তর বেড়ে গেছে। রাম ঘাটের বেশ কয়েকটি মন্দির ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে, জলস্তর আরও বাড়তে থাকলে আরও মন্দির তলিয়ে যেতে পারে।
