Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Entertainment

1 hour ago

COUPLE GOALS: ‘ডাবল ডেট’-এ গওহরের মুখে জায়েদের অদ্ভুত অভ্যাস, প্রকাশ্যে এল দাম্পত্যের গোপন কথা

Gauahar Khan reveals husband Zaid Darbar's weird fetish
Gauahar Khan reveals husband Zaid Darbar's weird fetish

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তারকা দম্পতিদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। এবার নিজেদের দাম্পত্য জীবনের এক মজার ও অদ্ভুত অভ্যাসের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী গওহর খান ও তাঁর স্বামী জায়েদ দরবার। নেহা ধূপিয়া ও অঙ্গদ বেদীর টক শো ‘ডাবল ডেট’-এ হাজির হয়ে এমনই এক ব্যক্তিগত অভ্যাসের কথা জানান গওহর, যা শুনে শোয়ের সঞ্চালকরাও হেসে ফেলেন। অনুষ্ঠানে জায়েদের বিশেষ স্বভাব নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে খানিকটা অবাক হয়ে যান গওহর। মজার ছলে তিনি জানতে চান,  ‘তুমি এসব খবর কোথা থেকে পাচ্ছ? তোমরা কি আমাদের শোবার ঘরে ঢুকে পড়েছ নাকি?’

এরপরই জায়েদের সেই অদ্ভুত পছন্দের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। গওহরের কথায়,তাঁর ত্বক অত্যন্ত নরম ও মসৃণ হওয়ায় জায়েদের বিশেষ এক অভ্যাস রয়েছে। অভিনেত্রী জানান,  তাঁর আন্ডারআর্ম বা বগল সবসময় নাকি ভীষণ তাজা গন্ধ ছড়ায়। গওহর হাসতে হাসতে বলেন, 'ও এটা স্পর্শ করে আর গন্ধ শোঁকে। এমনকি নিজের বোনকেও গিয়ে বলে— ‘দেখ কী সুন্দর গন্ধ ছাড়ছে!’ গওহরের এই স্বীকারোক্তি শুনে শো-তে হাসির রোল তোলেন অঙ্গদ বেদী ও নেহা ধূপিয়া। দম্পতির এমন ব্যক্তিগত খুনসুটি যে তাঁদের সম্পর্কের সহজ-সরল রসায়নেরই একটি দিক, তা স্পষ্ট হয়ে যায় অনুষ্ঠানের কথোপকথনে।


২০২০ সালের করোনা লকডাউনের সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গওহর ও জায়েদের পরিচয় এবং সম্পর্কের সূত্রপাত। বয়সের ব্যবধান নিয়েও প্রথমদিকে কিছুটা দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে। ২০২০ সালের ২৫ ডিসেম্বর নিকাহের মাধ্যমে নতুন জীবন শুরু করেন তাঁরা। পরবর্তী সময়ে তাঁদের পরিবারেও আসে নতুন সদস্য। ২০২৩ সালের মে মাসে প্রথম সন্তান জেহানের জন্ম হয়। এরপর ২০২৫ সালের ১ সেপ্টেম্বর তাঁদের দ্বিতীয় সন্তান ফারওয়ানের জন্মের খবর প্রকাশ্যে আসে।কাজের দিক থেকেও ব্যস্ত রয়েছেন দু’জনেই। গওহরকে আগামী দিনে দেখা যাবে ZEE5-এর ‘ইকরূপ’ ছবিতে। অন্যদিকে জায়েদ সম্প্রতি ‘অ্যালায়েন্স’ নামের একটি রিয়্যালিটি শো-তে অংশ নিয়েছেন। তবে আপাতত তাঁদের পেশাগত কাজের পাশাপাশি ‘ডাবল ডেট’-এ ফাঁস হওয়া এই মজার দাম্পত্য-অভ্যাস নিয়েই চর্চা বেশি। 


You might also like!