Breaking News
 
Suvendu Adhikari : গুজব নয়, সরাসরি পরিষেবা! অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বাড়িতে যাবেন সরকারি প্রতিনিধিরা Celina Jaitly files FIR against husband Peter Haag:আইনি লড়াই তীব্রতর, FIR-এর জবাবে সেলিনার বিরুদ্ধে ৫০ কোটির মামলা ও নোটিস পিটারের Iran US conflict: মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা, ইরানের পথে মালবাহী জাহাজে মিসাইল হামলা Gilgit Baltistan elections 2026: পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গিলগিট-বালটিস্তান, ভোটের ময়দানে জঙ্গিদের নামিয়ে বিতর্কে মুনির Mamata Banerjee : ‘এখন স্যালাইন-অক্সিজেনেই রাখা হয়েছে’, অভিষেককে নিয়ে উদ্বেগের মাঝে মমতার বড় ইঙ্গিত Arsenal vs PSG 1-1 (PEN 3-4): ইউরোপ জয়ের মঞ্চে পিএসজির উল্লাস, টাইব্রেকারে আবারও খালি হাতে আর্সেনাল

 

kolkata

1 month ago

Priyanka Tibrewal campaign clash: প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ভোট প্রচারে বাধা, স্লোগান-পালটা স্লোগানে সংঘর্ষ—উত্তপ্ত ধাপা

Priyanka Tibrewal campaign clash
Priyanka Tibrewal campaign clash

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এন্টালিতে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ইএম বাইপাসের ধাপা এলাকায়। প্রিয়াঙ্কা টিবরেওয়াল-এর প্রচার চলাকালীন সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস-এর কর্মীরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। তাদের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

এই ঘটনায় প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই হামলার সঙ্গে জড়িত। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এন্টালির তৃণমূল প্রার্থী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

হাতে মাত্র আর কয়েকটা দিন। সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই প্রচারে ঝাঁপিয়েছেন সব দলের প্রার্থীরা। মঙ্গলবার সকালে প্রচারের জন্য ইএম বাইপাসের ধাপা এলাকায় যান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অভিযোগ, কর্মী-সমর্থকদের সঙ্গে তিনি এলাকায় ঢুকতেই তাঁদের বাধা দেয় একদল। ওঠে জয় বাংলা স্লোগান। এদিকে পালটা জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। স্লোগান পালটা স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপির অভিযোগ, তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দলের পতাকা, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়।  পালটা হামলা চালায় বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কমিশনের টিম। তাঁরা আয়ত্তে আনে পরিস্থিতি। আটক করা হয়েছে ৬ জনকে। 

এপ্রসঙ্গে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, “এরা দীর্ঘদিন ধরেই অশান্তির চেষ্টা করছে। আমি ৫ দিন আগে এদের মধ্যে ৫ জনের নাম থানায় দিয়েছি। দলে ২-৩ জন মহিলাও আছে। থানা জানত আমি আজ এই এলাকায় আসব। ওসির সঙ্গে কথা হয়েছিল। তা সত্ত্বেও এই ঘটনা।” এপ্রসঙ্গে এন্টালির তৃণমূল প্রার্থী বলেন, “উনি মানুষকে উত্যক্ত করছে। একেক দিন এক এক এলাকায় গিয়ে অশান্তি পাকাচ্ছেন। আমরা এলাকায় শান্তি রাখার চেষ্টা করছি।”  

You might also like!