Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

kolkata

1 month ago

‘Full Support For Cockroaches’: সিজিপি-কে সমর্থন মমতা-অভিষেকের? ডেরেকের পোস্ট ঘিরে জোর জল্পনা

Mamata, Abhishek Banerjee express full support for CJP
Mamata, Abhishek Banerjee express full support for CJP

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজিপি-কে নিয়ে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এবার সেই সংগঠনের প্রতি সমর্থনের বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। সোমবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ডেরেক জানান,  “সারা সপ্তাহ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। দু’জনেই ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। ইস্পাত-কঠিন সংকল্প।” পাশাপাশি তিনি লেখেন, ‘আরশোলাদের প্রতিও পূর্ণ সমর্থন’ জানিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 

ডেরেকের এই টুইটের পরেই রাজনৈতিক মহলে চর্চা, গুঞ্জন ছড়িয়েছে। বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারিয়েছে। বিজেপি বিপুল জনমত নিয়ে এবার বাংলায় প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রী নিজে ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে হেরে ‘প্রাক্তন’ হয়েছেন। ফলতায় পুনর্নির্বাচনে তৃণমূলের হারের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ড হারবার মডেল’ও ধরাশায়ী। সেই আবহে তৃণমূল সুপ্রিমোর ককরোচ জনতা পার্টিকে সমর্থন অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপি বিরোধিতা বাড়াতেই সিজিপি-র পাশে মমতা ও অভিষেক। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।  

প্রসঙ্গত, ভারতের অনেক রাজনীতিক, পরিবেশবিদ ও তারকাও ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়েছেন। বিজেপি বিরোধীদের সেই তালিকায় আছেন অখিলেশ যাদব, কংগ্রেস নেতা শশী থারুর, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠী, পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক, বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণরা। এবার সেই তালিকায় যোগ হলেন মমতাও। জানা গিয়েছে, ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠতা অভিজিৎ আগে আম আদমি পার্টি (আপ)-র সঙ্গে যুক্ত ছিলেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে অভিজিৎ আপের হয়ে সমাজমাধ্যমে প্রচারের কাজ করেছিলেন। নয়া এই রাজনৈতিক ফ্রন্টটির আদর্শবাণী হল- ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, অলস। ইতিমধ্যেই তাঁরা নিট কেলেঙ্কারি-সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদেও সরব হয়েছে। দেশের প্রধান বিচারপতির ‘কটাক্ষমূলক’ মন্তব্যের প্রতিবাদে আত্মপ্রকাশ করা প্রতীকী রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি এখন চর্চার কেন্দ্রবিন্দু। 


You might also like!