Breaking News
 
Akash Maoist leader Arrested: ‘পশ্চিমবঙ্গের ত্রিসীমানায় লাল সন্ত্রাস খতম’! মাওবাদী আকাশ গ্রেপ্তারিতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর Swara Bhasker on Ayodhya verdict: ‘রামজন্মভূমি রায়ে হিন্দু হিসেবে লজ্জিত’! স্বরা ভাস্করের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক Partha Chatterjee: জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ! ফের কি জেলবন্দি হতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে? Mamata Banerjee: মমতার সভায় মিলল হাই কোর্টের সায়! শ্রীরামপুরে সভার আগে মানতে হবে কোন কোন শর্ত? 18th BRICS Summit: ভারতে ব্রিকস বৈঠকে জিনপিং অসুস্থ? একাধিক রাষ্ট্রনেতার ‘অসুস্থতা’ নিয়ে বড় বার্তা বিদেশমন্ত্রকের PM AWAS YOJANA: ‘বাড়ির রেজিস্ট্রেশন মহিলাদের নামেই’! প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

 

Game

51 minutes ago

Women’s U19 Invitational Tournament 2026: মহিলা অনূর্ধ্ব - ১৯,ওসিএ আমন্ত্রণী ক্রিকেটে ৭ উইকেটে জয় বাংলা - বি দলের, পরাজিত বাংলা - এ দল

OCA Women’s U19 Invitational Tournament 2026
OCA Women’s U19 Invitational Tournament 2026

 

কলকাতা, ১৭ সেপ্টেম্বর  : ওসিএ মহিলা অনূর্ধ্ব -১৯ আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬-এ মুখোমুখি হয়েছিল বাংলার দুই দল : বেঙ্গল - এ এবং বেঙ্গল - বি। বৃহস্পতিবার সেই লড়াইয়ে দাপুটে পারফরম্যান্স করে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল বেঙ্গল - বি।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গল এ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৫ রান তোলে। শুরু থেকেই প্রতিপক্ষ ব্যাটারদের উপর চাপ তৈরি করে বেঙ্গল বি-র বোলিং আক্রমণ। বিশেষ করে অদ্রিজা সরকারের নিয়ন্ত্রিত বোলিং নজর কাড়ে। মাত্র ৮ রান দিয়েই সে তুলে নেয় ২টি উইকেট। আরও কার্যকর ছিল প্রিয়াঙ্কা গোল্ডার। মাত্র ৪ রান খরচ করে তাঁর ঝুলিতে আসে ২ উইকেট।

৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য খুব বেশি সমস্যায় পড়তে হয়নি বেঙ্গল বি-কে। ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সিঞ্জিনি সরকার। যথেষ্ঠ ধৈর্য ধরেই ব্যাট করেছে। সে করে ৩৮ রান। এই খেলায় শেষ দিকেই প্রিয়াঙ্কা গোল্ডার অপরাজিত ১৪ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ফলে বেঙ্গল - এ'কে ৭ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী জয় পেল বেঙ্গল - বি।

You might also like!