Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Sanitary Pad: অভিনব উদ্যোগ! এবার বাঁশদ্রোণীর পেট্রল পাম্পে মিলবে ন্যাপকিন

Sanitary Pad (File Picture)
Sanitary Pad (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতের মত দেশে আজও মহিলাদের স্যানিটরি ন্যাপকিন নিয়ে সমস্যায় পড়তে হয়। ঋতুস্রাবের দিনে আজও নানা সমস্যায় পড়তে হয় ভারতীয় নারীদের। তবে এবার এই সমস্যার সমাধান কবে বাঁশদ্রোণীর একটি পেট্রোল পাম্প।  রাজ্যেএই প্রথম কোনও পেট্রল পাম্পের মহিলা শৌচাগারে থাকছে ওই ভেন্ডিং মেশিন। মাত্র পাঁচ টাকা দিয়ে ওই ন্যাপকিন ব্যবহার করতেপারবেন পাম্পের শৌচাগারে আসা মহিলারা। 

মাল্টিপ্লেক্সে গিয়ে হঠাৎ পিরিয়ড শুরু হওয়ার অসহায়তা নিয়েসম্প্রতি একটি টুইট ভাইরাল হয়েছিল। সেখানে অনেকেই জানান, পাঁচতারা রিসর্ট থেকে কর্পোরেট অফিস, বিমানবন্দর, এমনকি বেসরকারি হাসপাতালেও আচমকা প্রয়োজনে ন্যাপকিন না পাওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা। দূরপাল্লার মহিলা যাত্রীরাও যে এই একই বিপদে পড়েন বা পড়তে পারেন, তা বাসে উঠে আঁচ করতে পেরেছিলেন বাঁশদ্রোণীর বাসিন্দা শোভন। কিন্তু, তখন শহরের তিন-চারটি পেট্রল পাম্পে এই সংক্রান্ত প্রস্তাব নিয়ে গেলেও তা ফলপ্রসূ হয়নি। সম্প্রতি নিজের এলাকার হিন্দুস্থান পেট্রলিয়ামের ওই পাম্পে গিয়ে এই প্রস্তাব দিতেই তা লুফে নেনসেটির মালকিন ও ডিলার শালিনী সেন। মাত্র এক দিনের মধ্যেই এই প্রস্তাবে সায় দেন এইচপি-র কর্তারাও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…