Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

WB HS Results 2025 Declared: উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

West Bengal CM sends congratulatory message to Class 12 students
West Bengal CM sends congratulatory message to Class 12 students

 

কলকাতা, ৭ মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই! আশা করি তোমরা ভবিষ্যতে আরো সাফল্য পাবে - দেশ দশের মুখ আরো উজ্জ্বল করবে। আজ তোমাদের জীবনের এই বিশেষ দিনে আমি তোমাদের বাবা মা, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক - সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাঁরা তোমাদের পাশে ছিলেন বলেই আজ তোমরা এত ভালো ফল করেছো। আর যারা হয়তো আশানুরূপ ফল করতে পারনি, তাদের আমি বলবো : মন খারাপ কোরো না একদম। চেষ্টা চালিয়ে যাও। দেখবে পরের বারে ঠিক ভালো হবে। তোমাদের সবাইকে আমার অনেক আশীর্বাদ আর ভালোবাসা জানাই। তোমরা সবাই খুব ভালো থেকো।

You might also like!