Country

10 months ago

Farooq Abdullah on Terrorism: পর্যটকরা ভীত নন, এটাই সবচেয়ে বড় বার্তা,ফারুক আব্দুল্লাহ

Farooq Abdullah
Farooq Abdullah

 

অনন্তনাগ, ৩ মে : জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর মনে করা হয়েছিল, কাশ্মীরে মুখ থুবড়ে পড়বে পর্যটন। যদিও, তা ভুল প্রমাণিত করেছেন পর্যটকরা। আতঙ্কে উপেক্ষা করেই ভূস্বর্গে আসছেন পর্যটকরা। এ প্রসঙ্গে ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুক আব্দুল্লাহ শনিবার বলেছেন, "সবচেয়ে বড় বার্তা হল, পর্যটকরা ভীত নন। যারা ভয় ছড়িয়ে দিতে চেয়েছিল তারা (সন্ত্রাসীরা) হেরে গেছে। এখন প্রমাণিত হয়েছে, আমরা ভীত হব না। কাশ্মীর ভারতের অংশ ছিল এবং সবসময় থাকবে। মানুষ চায় সন্ত্রাসবাদের অবসান হোক। ৩৫ বছর ধরে আমরা সন্ত্রাসবাদ দেখেছি; আমরা অগ্রগতি চাই। আমরা এগিয়ে যেতে চাই।"

ফারুক আব্দুল্লাহ আরও বলেছেন, "পরিস্থিতি স্বাভাবিক। আরও বেশি সংখ্যক পর্যটকের এখানে আসা উচিত। তাদের ভয় পাওয়া উচিত নয়। আমি জনগণকে পহেলগাম, গুলমার্গ, শ্রীনগর এবং কাটরায় মাতা বৈষ্ণো দেবীর দর্শন করার জন্য আবেদন করছি। আমরা সন্ত্রাসবাদে ক্লান্ত। সন্ত্রাসবাদের অবসান ঘটানো গুরুত্বপূর্ণ এবং এর জন্য প্রধানমন্ত্রী যে পদক্ষেপই নিন না কেন, আমরা তাঁর পাশে আছি এবং আমরা তার জন্য অপেক্ষা করছি।"


You might also like!