Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast: ফের তীব্র গরমের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, তাপপ্রবাহেরও সম্ভাবনা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৭ মে : গরম ইতিমধ্যেই অনুভূত হতে শুরু করেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবহাওয়া আরও বদলে যেতে পারে। বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফিরছে বৈশাখের সেই চেনা গরম। বেশ কয়েক জেলায় তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও গরমের কারণে জারি করা হয়েছে সতর্কতা। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার, ৮ মে থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়বে গরম। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কোনও জেলায় তাপপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। ৯ ও ১০ জেলায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় আবহাওয়া থাকবে গরম। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওই দিন গরমের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুক্র এবং শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

You might also like!