Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

Road accident in Kolkata: গার্ডেনরিচ উড়ালপুলে গার্ডরেলে ধাক্কা বাইকের, জখম কর্তব্যরত এসআই

Road accident in Kolkata
Road accident in Kolkata

 

কলকাতা, ১৮ নভেম্বর : গার্ডেনরিচ উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ধাক্কা মারল গার্ডরেলে। দুর্ঘটনায় জখম হয়েছেন কর্তব্যরত পুলিশকর্মী। রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে। রাত দেড়টা নাগাদ গার্ডেনরিচ উড়ালপুলে একটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ জানিয়েছে, ওই সময়ে এলাকায় নাকা চেকিং চলছিল। উড়ালপুল দিয়ে প্রচণ্ড গতিতে বাইক ছোটাচ্ছিলেন এক যুবক।

নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে। যুবকের আঘাত না লাগলেও গার্ডরেলটি ছিটকে যায়। ঘটনাস্থলে কর্তব্যরত ছিলেন পশ্চিম বন্দর থানার এসআই রাজেশ মোদক। গার্ডরেলের ধাক্কায় তিনি জখম হন। তাঁর বাঁ কানে আঘাত লাগে। রাতেই তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বাইক চালক যুবককে গ্রেফতার করা হয়েছে।

You might also like!