Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Country

1 month ago

Delhi Demolition Drive: অবৈধ উচ্ছেদ অভিযান ঘিরে দিল্লিতে উত্তেজনা, এফআইআর দায়ের

Demolition drive near mosque, Turkman Gate
Demolition drive near mosque, Turkman Gate

 

নয়াদিল্লি, ৭ জানুয়ারি : অবৈধ উচ্ছেদ অভিযানকে ঘিরে রাজধানী দিল্লিতে উত্তেজনা ছড়ালো। তুর্কম্যান গেটের কাছে ফয়েজ-এ-ইলাহি মসজিদের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এখানেই মঙ্গলবার রাতে এমসিডি উচ্ছেদ অভিযান চালিয়েছিল। সেই সময় পাথর ছোড়ার ঘটনা ঘটে। তুর্কম্যান গেট এলাকায় পাথর ছোড়ার ঘটনায় দিল্লি পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে, । ইতিমধ্যেই প্রায় ১০ জনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং বডি ক্যামেরার রেকর্ডিংয়ের সাহায্যে পাথর নিক্ষেপকারীদের শনাক্ত করা হচ্ছে। এফআইআরটি বর্তমানে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা হলেও, পুলিশ চার থেকে পাঁচজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে।

সিটি এসপি জোনের (সিএসপিজেড) ডেপুটি কমিশনার (ডিসি) বিবেক আগরওয়াল বলেন, "আদালতের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, কাজটি রাতারাতি সম্পন্ন করা হয়েছে এবং এটি ৪০০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি কাঠামো ছিল। ভাঙার কাজ সম্পন্ন করতে ৩২টি জেসিবি ব্যবহার করা হয়েছে। আমরা আগামীকালের মধ্যে ভাঙার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার চেষ্টা করব।।পাথর ছোড়ার ঘটনায় কেউ আহত হয়নি, পুলিশ খুব ভালোভাবে পরিস্থিতি সামাল দিয়েছে এবং নিয়ন্ত্রণ করেছে।"

You might also like!