Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

4 months ago

Abhishek Banerjee: দীর্ঘ অপেক্ষার পর DGCA অনুমতি,হেমন্ত সোরেনের কপ্টারে রামপুরহাটে রওনা অভিষেকের—একাধিক কর্মসূচিতে বদল

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে DGCA অনুমতি দিলেন, এবং বেলা ২টা ১০ মিনিটে বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে বীরভূমের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ব্যক্তিগত চপারের অনুমতি না মেলায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের চপারে রওনা হতে বাধ্য হন তিনি। চপার সংক্রান্ত এই সমস্যার কারণে সাংসদের রামপুরহাটের কর্মসূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। মন্দির নয়, প্রথমেই সভায় যোগ দেবেন তিনি এবং পরে হাসপাতাল গিয়ে সোনালি খাতুনের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অর্থাৎ আজ বীরভূমে একাধিক সভা এবং কর্মসূচি রয়েছে তাঁর। মূল পরিকল্পনা ছিল, বেলা ১২টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে চপারে উড়বেন, ১২:৫৩ মিনিটে তারাপীঠ সংলগ্ন চিনার মাঠে অবতরণ পরবর্তীতে তারাপীঠে পুজো দিয়ে দুপুর দেড়টায় রামপুরহাটের বিনোদপুর মাঠের রণসংকল্প সভায় পৌঁছে যাওয়ার কথা ছিল তাঁর। তাঁকে স্বাগত জানাতে নির্ধারিত সময়েই মঞ্চে পৌঁছে যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ-সহ অন্যান্যরা। বেলা ১ টায় শুরু হয়ে যায় অনুষ্ঠানও। কিছু সময় পর জানা যায়, চপার ওড়ার অনুমতি না পাওয়ায় সভা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। 

কিন্তু এক ঘণ্টার মধ্যে সমস্যা মিটে যায়। DGCA হেলিকপ্টারের অনুমতি দেয় এবং অভিষেক সভায় যোগ দিয়ে প্রথমে জনগণের সঙ্গে মিলিত হবেন, তারপর হাসপাতাল ও সোনালি খাতুনের সঙ্গে দেখা করবেন এবং বিকেলে তারাপীঠে পুজো দেবেন।


You might also like!