Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Miami Open 2025: মায়ামি ওপেনের ফাইনালে বিশ্বের এক নম্বর টেনিস তারকা সাবালেনকা

Aryna Sabalenka
Aryna Sabalenka

 

ফ্লোরিডা, ২৮ মার্চ : মায়ামি ওপেনের ফাইনালে উঠলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা আরিনা সাবালেনকা। বৃহস্পতিবার টুর্নামেন্টের ছয় নম্বর বাছাই ইতালির জাসমিন পাওলিনিকে সরাসরি সেটে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপার লড়াইয়ে পৌঁছেছেন বেলারুশের এই তারকা। সাবালেনকা এবার টুর্নামেন্টে এখনও কোনও সেট হারাননি। সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৬-২, ৬-২ গেমে পাওলিনিকে হারান তিনি। এবার মায়ামিতে প্রথমবারের মতো ফাইনালে উঠেছেন ৩ বারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। শনিবারের শিরোপার লড়াইয়ে সাবালেনকার খেলবেন ফিলিপাইনের টিনএজ ওয়াইল্ডকার্ড আলেক্সান্দ্রা এলা কিংবা যুক্তরাষ্ট্রের চতুর্থ বাছাই জেসিকা পেগুলার সঙ্গে। দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার মুখোমুখি হবেন এই দুই খেলোয়াড়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…