Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Indian Premier League 2025: আইপিএলে জাদেজার অনন‍্য কীর্তি

Ravindra Jadeja
Ravindra Jadeja

 

কলকাতা, ২৯ মার্চ : প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ উইকেট ও তিন হাজার রানের ডাবল স্পর্শ করে শুক্রবার রাতে চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে এই বাঁ-হাতি অলরাউন্ডার এক অনন্য কীর্তি গড়লেন। ১০০ উইকেটের মাইলফলক আগেই স্পর্শ করেছিলেন জাদেজা। শুক্রবার স্পর্শ করলেন তিন হাজার রানের মাইলফলক । আর তাতেই তিনি গড়লেন এই অনন‍্য কীর্তি।

২ হাজার ৯৭৬ রান নিয়ে ম‍্যাচ শুরু করেছিলেন এই বাঁ-হাতি ব‍্যাটসম‍্যান। জশ হেইজেলউডের বলে ক‍্যাচ দিয়ে আউট হওয়ার সময় আইপিএলে তার রান হল ৩ হাজার ১ রান। ২৪২ ম‍্যাচের ১৮৬ ইনিংসে ২৭.২৮ গড়ে এই রান করেছেন জাদেজা, স্ট্রাইক রেট ১২৯.৫২। ফিফটি তিনটি, সর্বোচ্চ অপরাজিত ৬২। আর ২১৩ ইনিংস বোলিং করে ৩০.৭৬ গড়ে নিয়েছেন ১৬০ উইকেট। ওভারপ্রতি খরচ ৭.৬৪। চার উইকেট নিয়েছেন ৩ বার। একবার পাঁচ উইকেট। জাদেজাকে চ‍্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই এখন। এখনও খেলছেন আছেন কেবল কলকাতা নাইট রাইডার্সএর আন্দ্রে রাসেল। এই অলরাউন্ডারের উইকেট ১১৫টি, রান ২ হাজার ৪৮৮।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…