Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Women’s ODI World Cup 2025 Qualifiers: ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা ৯ এপ্রিল পাকিস্তানে শুরু হচ্ছে

Women’s ODI World Cup 2025
Women’s ODI World Cup 2025

 

ইসলামাবাদ, ২৮ মার্চ  : আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ বাছাইপর্ব ৯ এপ্রিল পাকিস্তানে শুরু হচ্ছে। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।যেখানে শেষ দুটি স্থানের জন্য ৬ টি দল লড়াই করবে। বাছাই টুর্নামেন্টে ৬টি দল অংশ নেবে। দলগুলি হল -পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। বাছাই পর্বের জন্য সব দল স্কোয়াড ঘোষণা করলেও থাইল্যান্ড এখনও তাদের দল ঘোষণা করেনি। শীর্ষ দুটি দল এই বছরের শেষের দিকে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে। ইতিমধ্যেই মূল পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত। মূল পর্বে মোট ৮ টি দল অংশ নেবে। বাছাইপর্বের প্রথম খেলা ৯ এপ্রিল, গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান বনাম আয়ারল্যান্ড।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…