Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

FA Cup 2024-25: এফএ কাপ থেকে চেলসির বিদায়

Chelsea F.C.
Chelsea F.C.

 

লন্ডন, ৯ ফেব্রুয়ারি :এফএ কাপ থেকেও বিদায় নিতে হল চেলসিকে। চতুর্থ রাউন্ডের ম্যাচে ব্রাইটনের কাছে হেরে গেছে এনজো মারেস্কার দল।

শনিবার রাতে ফালমার স্টেডিয়ামে ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে চেলসি।

ব্রাইটনের পক্ষে দুই অর্ধে দুটি গোল করেন জর্গিনহো রুট্টার এবং কাউরো মিতোমা। চেলসির গোলটি আত্মঘাতী। ব্রাইটনের বার্ট ভারব্রুগেন আত্মঘাতী গোলটি করেন।

ম্যাচে ব্রাইটিন ৬টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারলেও চেলসি ৭টি শটের মাত্র ১টি লক্ষ্যে রাখতে পেরেছে।

এই জয়ে টানা তৃতীয়বারের মতো ব্রাইটন এফএ কাপের পঞ্চম রাউন্ডে গেল। চেলসি শেষ তিন আসরে এই নিয়ে দ্বিতীয়বার পঞ্চম রাউন্ডের আগেই বিদায় নিল।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…