Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

BPL 2025 Final: রেকর্ড গড়ে ফের বিপিএল চ‍্যাম্পিয়ন বরিশাল

Barishal win BPL
Barishal win BPL

 

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিপিএলের ফাইনালের রাতে বারবার রঙ পাল্টানো ম‍্যাচের শেষটা মাতালেন রিশাদ হোসেন। শেষ দুই ওভারে তার দুটি ছক্কায় বিপিএলের শিরোপা ধরে রাখল ফরচুন বরিশাল। টানা দ্বিতীয় আসরে চ‍্যাম্পিয়ন হতে রেকর্ড গড়ার চ‍্যালেঞ্জ পেয়েছিল তামিম ইকবালের দল। শেষ পর্যন্ত অধিনায়কের দেখানো পথেই সেই চ‍্যালেঞ্জ জিতল বরিশাল।

চিটাগং কিংসের ১৯৪ রান তারা পেরিয়ে গেল তিন বল হাতে রেখে। রোমাঞ্চকর ফাইনালে জিতল তারা ৩ উইকেটে।বিপিএলের ফাইনালে এতো রান এর আগে তাড়া করেনি কোনও দলই। ২০২৩ সালে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় জিতে শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এক আসর পরেই সেই রেকর্ড ভেঙে দিল বরিশাল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…