Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

kolkata

1 year ago

Tathagata Roy: হিন্দু ধর্ম নিয়ে বিজেপি, মোদী, যোগীকে কটাক্ষ জয়প্রকাশের, পাল্টা তোপ তথাগতর

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ১ ফেব্রুয়ারি : হিন্দু ধর্মের প্রশংসা করেও বিজেপি, মোদী, যোগীকে কটাক্ষ করেছেন তৃণমূল রাজ্য সহসভাপতি তথা বিজেপি-র প্রাক্তন নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁকে সামাজিক মাধ্যমে পাল্টা তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু এক্সবার্তায় শনিবার লিখেছেন, “হিন্দু ধর্মের চোখে শুধু দুরকম হিন্দু আছে। যারা পয়সা খরচ করে লাথি খেয়ে কচুবনে পড়ে যায় ; এবং যারা তা পড়ে না।” এর আগে জয়প্রকাশবাবু এক্সবার্তায় লিখেছিলেন, “হিন্দু ধর্ম কখনো গরিব - বড়লোককে আলাদা চোখে দেখেনা। এই পার্থক্য করে বিজেপি, মোদি, যোগী।অস্পৃশ্যতার অভিশাপ তৈরি হয়েছে নতুন অবতারে।”

প্রসঙ্গত, বেশ কয়েকবছর আগে করিমপুর বিধানসভা উপ নির্বাচনে বিজেপি-র প্রার্থী ছিলেন জয়প্রকাশ। ভোট কেমন হচ্ছে সরেজমিনে দেখতে বেরিয়েছিলেন তিনি। আচমকা হইচই, গন্ডগোল। বেমক্কা একটা লাথির জেরে জয়প্রকাশ ছিটকে পড়লেন কচুবনে। বিষয়টিকে এই বার্তায় স্মরণ করেছেন তথাগতবাবু।

You might also like!