Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Entally Building collapse: এন্টালিতে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ, চোট পেলেন বৃদ্ধা

House collapses in Entally
House collapses in Entally

 

কলকাতা, ৭ আগস্ট  : মুচিপাড়া, জানবাজারের পর এবার এন্টালিতে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। এলাকায় পৌঁছেছে এন্টালি থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতর। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে এন্টালির ১ নম্বর অনরাইট লেনে। এলাকাবাসীর দাবি, এদিন সকাল দশটা নাগাদ ওই বিপজ্জনক বাড়িটির বারান্দায় গিয়েছিলেন এক বৃদ্ধা। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই বাড়ির বারান্দা। গুরুতর চোট পান বৃদ্ধা। তবে তিনি একাই নন, ওই একই সময় আরও একজন হেঁটে আসছিলেন তিনিও গুরুতর চোট পান। এরপর এলাকাবসী আওয়াজ পেতেই দৌড়ে সেখানে যান। উদ্ধার করে ওই বৃদ্ধাকে পাঠানো হয় হাসপাতালে। ঘটনাস্থলে এসে পৌঁছয় এন্টালি থানার পুলিশ। জানা যাচ্ছে, আহতদের নাম মঞ্জু লাহিড়ী (৬৩) ও রথীন সেন (৭৯)। প্রসঙ্গত, গত সপ্তাহে হুগলি চুঁচুড়া পুরসভা এলাকায় একটি বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ে। তবে শুধু শহরাঞ্চল না, বৃষ্টির জেরে ধসে পড়ছে মাটির বাড়িও। আর তাতে গ্রাম-বাংলার একাধিক জায়গায় প্রাণ চলে যাচ্ছে অনেকের।

You might also like!