Breaking News
 
Mithu Mukherjee Death: ‘স্বয়ংসিদ্ধা’ মিঠু মুখোপাধ্যায়ের জীবনাবসান! ক্যানসারের সঙ্গে লড়াই-এ হার মানলেন বর্ষীয়ান অভিনেত্রী TMC Bank Accounts Freeze Case: নাম-প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝেই স্বস্তি! দলের অ্যাকাউন্ট ব্যবহারে ছাড় মমতা শিবিরকে Nandigram Assembly By-Poll: একের পর এক মামলা, বাড়ছে গ্রেপ্তারির আশঙ্কা! রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী Paresh Ram Das: ‘আলবিদা ক্যানিং’! ইঙ্গিতপূর্ণ পোস্টের পর ভবানীভবনে ঋতপন্থী বিধায়ক পরেশরাম দাস Mamata Banerjee: ‘ঘাসফুল’ প্রতীক হারিয়ে শীর্ষ আদালতে মমতা! দ্রুত শুনানির আর্জি, কী বলল কোর্ট? Humayun Kabir: ‘কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে’! পুলিশের বিরুদ্ধে কমিশনে নালিশ হুমায়ুনের

 

West Bengal

1 hour ago

West Bengal Weather: দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্য সতর্কতা

Heavy rain alert for South Bengal
Heavy rain alert for South Bengal

 

কলকাতা, ২১ সেপ্টেম্বর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বৃদ্ধির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে শুরু করে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।

বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হবে উপকূলবর্তী এলাকাগুলিতে। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গভীর নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর উত্তাল থাকার প্রবল আশঙ্কা। সেই কারণে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে কোনও ভারী দুর্যোগের পূর্বাভাস না থাকলেও, আগামী ৩ থেকে ৪ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

You might also like!